০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বরিশালে পত্রিকা বিপণনকারীদের পাশে জেলা প্রশাসক

নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বরিশালের ২৩২ জন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান ও পত্রিকা বিপণনকারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান গতকাল বেলা ১১টার দিকে এ অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান জেলার তিনটি শিক্ষা, চারজন শিক্ষক এবং ২২৫ জন শিক্ষার্থীদের অনুকূলে ১৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। এছাড়া খেটে-খাওয়া মানুষের জীবনযাপনের কথা বিবেচনায় ৫০ জন পত্রিকা বিপণনকারীদের মাঝে দুপুর ১২টার দিকে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মো. নাজমূল হুদা, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

বরিশালে পত্রিকা বিপণনকারীদের পাশে জেলা প্রশাসক

প্রকাশিত : ০৩:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০