০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আদার দাম কমেছে

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি হওয়া আদার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আগে প্রতি কেজি আদা ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। বর্তমানে তা কমে ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদনি পরেই মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশে আদাসহ বিভিন্ন মসলার বেশ চাহিদা থাকে। বাড়তি এই চাহিদাকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে আদার আমদানি বেড়েছে। আগে মাঝে মধ্যে বন্দর দিয়ে আদা আমদানি হলেও এখন বন্দর দিয়ে নিয়মিত আদা আমদানি হচ্ছে। দেশের বাজারে চাহিদার তুলনায় আদার সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস

আদার দাম কমেছে

প্রকাশিত : ০১:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০