০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৩০০০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩,০০০ জন। এছাড়া একই সময়ে আরও ২,৯৬০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,২৯,১৮৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২,৭১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১১,৩৭,১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২,৮৫৯টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৭৭২ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,২৬,২২৫ জন। আর গতকাল আরও ৩৭ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৯৬৫ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৮০১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,২৫,৬৮৩ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৩০০০

প্রকাশিত : ০২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০