০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানেরা। এদিকে পশু কোরবানির নির্ধারিত স্থান থেকে বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য ২৮৮ জন পরিচ্ছন্নকর্মী বর্জ্য অপসারণ করেছে। তাদের দেয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ স্যাভলন, ফিনাইল ও অন্যান্য সামগ্রী। আর পরিচ্ছন্নতার এ কার্যক্রম তদারকি ও ত্বরিত অপসারণ কাজের স্বার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করেছেন।
মসিক সূত্র জানায়, এবারের ঈদ উল আযহা’য় পশু কোরবানির জন্য ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে ৩৩৬টি নির্ধারিত স্থানে পশু জবাই হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুকতাদিরুল আহমদ বলেন, স্বাভাবিক ও কোরবানির বর্জ্য মিলে এবার ঈদ উল আযহায় সাড়ে ৪০০ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করেছে মসিক। ঈদের দিন সকাল থেকে জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে সিটি করপোরেশন ছোট-বড় মিলিয়ে ৩৮টি গাড়ি ব্যবহার করেছে। এছাড়াও পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে ৫টি গাড়িতে করে ১৫ টন ব্লিচিং পাউডার ও ২ টন জীবাণুনাশক ছিটানো হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, করোনার শুরু থেকেই আমরা যেভাবে নগরবাসীর পাশে ছিলাম, সেভাবেই সব সময় থাকবো। নগরবাসীর সহযোগীতা নিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।
এর আগে ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে।
নগরের আঞ্জুমান ঈদগাহ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।  সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল পৌনে নয়টায় এবং শেষ জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান ঈদগাহ মসজিদ ও মাঠ জুড়ে অনুষ্ঠিত ঈদ উল আযহার প্রথম জামায়াতে অংশ গ্রহন করেন-গণপূর্ত প্রতিমন্ত্রী মোঃশরীফ আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার মোঃকামরুল হাসান (এনডিসি),জেলা প্রশাসক মোঃমিজানুর রহমান সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে দেশ ও জাতির মঙ্গল ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ট্যাগ :

ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা, স্বস্তি পেলেন স্থানীয় কৃষকরা

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

প্রকাশিত : ১১:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানেরা। এদিকে পশু কোরবানির নির্ধারিত স্থান থেকে বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য ২৮৮ জন পরিচ্ছন্নকর্মী বর্জ্য অপসারণ করেছে। তাদের দেয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ স্যাভলন, ফিনাইল ও অন্যান্য সামগ্রী। আর পরিচ্ছন্নতার এ কার্যক্রম তদারকি ও ত্বরিত অপসারণ কাজের স্বার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করেছেন।
মসিক সূত্র জানায়, এবারের ঈদ উল আযহা’য় পশু কোরবানির জন্য ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে ৩৩৬টি নির্ধারিত স্থানে পশু জবাই হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মুকতাদিরুল আহমদ বলেন, স্বাভাবিক ও কোরবানির বর্জ্য মিলে এবার ঈদ উল আযহায় সাড়ে ৪০০ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করেছে মসিক। ঈদের দিন সকাল থেকে জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ এবং কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে সিটি করপোরেশন ছোট-বড় মিলিয়ে ৩৮টি গাড়ি ব্যবহার করেছে। এছাড়াও পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে ৫টি গাড়িতে করে ১৫ টন ব্লিচিং পাউডার ও ২ টন জীবাণুনাশক ছিটানো হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, করোনার শুরু থেকেই আমরা যেভাবে নগরবাসীর পাশে ছিলাম, সেভাবেই সব সময় থাকবো। নগরবাসীর সহযোগীতা নিয়েই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।
এর আগে ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে।
নগরের আঞ্জুমান ঈদগাহ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।  সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল পৌনে নয়টায় এবং শেষ জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান ঈদগাহ মসজিদ ও মাঠ জুড়ে অনুষ্ঠিত ঈদ উল আযহার প্রথম জামায়াতে অংশ গ্রহন করেন-গণপূর্ত প্রতিমন্ত্রী মোঃশরীফ আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার মোঃকামরুল হাসান (এনডিসি),জেলা প্রশাসক মোঃমিজানুর রহমান সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে দেশ ও জাতির মঙ্গল ও রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিজনেস বাংলাদেশ / ইমরান