প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শহরের কর্মহীন বস্তিবাসীদের মাঝে নিজম্ব অর্থায়নে কোরবানীর গরু হস্তান্তর করেছেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি বিশিষ্ট
ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সুমন খান ।
শুক্রবার (৩১জুলাই) বিকালে আওয়ামীলীগের তরুণ নেতা সুমন খান বস্তিবাসীদের কাছে কোরবানীর গরু হস্তান্তর করেন। এসময় অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ও বস্তিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। কোনবানীর গরু পেয়ে এসময় বস্তিবাসীরা বলেন,করোনা পরিস্থিতির কারণে আমরা অনেকদিন থেকে কর্মহীণ হয়ে আছি। অনেক কষ্টে দিন কাটছে আমাদের। সন্তানদের নিয়ে ঈদের দিন কোরবানীর গোস্ত খেতে
পারবো ভেবে খুব ভালো লাগছে।
বিজনেস বাংলাদেশ / ইমরান






















