০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

স্ত্রীর সঙ্গে অভিমান করে সেতু থেকে লাফ, পরে লাশ উদ্ধার

ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয় স্বামীর। এতে অভিমান করে তিনি সেতু থেকে নদীতে লাফ দেন। এ সময় স্ত্রীর আর্তনাদ ও কান্না তাঁকে ফেরাতে পারেনি। ঘটনাটি রোববার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২য় ধরলা সেতুতে ঘটেছে। ওই ব্যক্তি সেতু থেকে লাফ দিয়ে পানিতে পড়ে স্রোতে ভেসে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিকেল ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির নাম জোবায়ের আলম (২২)। তিনি ফুলবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও চন্দ্রখানা কলেজপাড়ার আমীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জোবায়ের আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার হারাটি এলাকায় বিয়ে করেন।  দুপুরে স্ত্রী, শ্যালক, শ্যালিকাসহ অটোরিকশায় দাওয়াত খেতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে শ্বশুরবাড়ি যাওয়া না-যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। জয় শ্বশুরবাড়িতে যেতে চাচ্ছিলেন না। স্ত্রী ছাড়বেন না। এ নিয়ে তর্কের একপর্যায়ে তাঁরা ধরলা সেতুর মধ্যবর্তী স্থানে পৌঁছালে জয় আকস্মিকভাবে অটোরিকশা থেকে নেমে দৌড় দেন। নদীতে লাফ দেবেন বলতে বলতে তিনি সেতুর রেলিং-এর দিকে দৌড়াতে থাকেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

স্ত্রীর সঙ্গে অভিমান করে সেতু থেকে লাফ, পরে লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০