১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

কালুখালী থানার ওসি মোহাম্মদ কামরুন হাসান জানান, ট্রাকটি কুষ্টিয়ায় যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও একজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ শেখ

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০১:১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০