০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামক স্থানে দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুইজন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় জানা যায়নি। নিহত আব্দুল আওয়াল শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ গোলচত্তরে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। এ সময় মহাসড়কে ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামের একটি গাড়ি নতুন ব্রীজ এলাকায় এসে ব্রেক ফেইল করে ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী দাঁড়ানো গাড়িকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে দুইজন পথচারী নিহত হয় এবং আহত হয় গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রকাশিত : ০৮:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০