০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নওগাঁর রাণীনগরে আবারো ভিজিডি’র ৬১ মন চাল উদ্ধার

  • তমাল ভৌমিক
  • প্রকাশিত : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • 73
নওগাঁর রাণীনগরে আবারো ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ভিজিডি’র প্রায় ৬১ মন চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা দিকে উপজেলার একডালা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। সন্ধ্যা সাড়ে ছয়টায় এরিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে আরো মজুদকৃত চাল উদ্ধার অভিযান চলছিল।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, মঙ্গলবার সকাল থেকে একডালা ইউনিয়নে দু:স্থ্যদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ চলছিল। এ সময় যাত্রাপুর গ্রামের কয়েকজন ব্যবসায়ী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এসব চাল ক্রয় করে বাড়িতে মজুদ রেখে অন্যত্র পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিকেল পৌনে পাচঁটা দিকে অভিযান চালিয়ে জয়েন উদ্দিনের বাড়ি তল্লাশী করে এক হাজার পাঁচশ’ কেজি চাল এবং সরকারি ছিলমোহর যুক্ত ৯৮ টি চালের খালি বস্তা, একই গ্রামের বাবু হোসেনের বাড়ি থেকে ৯০ কেজি এবং বাবুর পিতা মজিবর রহমানের বাড়ি থেকে  ৮১০ কেজি এবং দোকান ঘর থেকে ৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।
তবে চাল মজুদকারীরা পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
ইউএন‌ও আরো জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে । ওই গ্রামে মজুদকৃত আরো চাল উদ্ধার অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে ৩০ জুলাই উপজেলার বড়গাছা ইউনিয়নের চৌমোহনী বাজার এলাকায় একটি বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ২১ বস্তা চাল উদ্ধার করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন।
ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

নওগাঁর রাণীনগরে আবারো ভিজিডি’র ৬১ মন চাল উদ্ধার

প্রকাশিত : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
নওগাঁর রাণীনগরে আবারো ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ভিজিডি’র প্রায় ৬১ মন চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা দিকে উপজেলার একডালা ইউনিয়নের যাত্রাপুর গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। সন্ধ্যা সাড়ে ছয়টায় এরিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে আরো মজুদকৃত চাল উদ্ধার অভিযান চলছিল।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, মঙ্গলবার সকাল থেকে একডালা ইউনিয়নে দু:স্থ্যদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ চলছিল। এ সময় যাত্রাপুর গ্রামের কয়েকজন ব্যবসায়ী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এসব চাল ক্রয় করে বাড়িতে মজুদ রেখে অন্যত্র পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিকেল পৌনে পাচঁটা দিকে অভিযান চালিয়ে জয়েন উদ্দিনের বাড়ি তল্লাশী করে এক হাজার পাঁচশ’ কেজি চাল এবং সরকারি ছিলমোহর যুক্ত ৯৮ টি চালের খালি বস্তা, একই গ্রামের বাবু হোসেনের বাড়ি থেকে ৯০ কেজি এবং বাবুর পিতা মজিবর রহমানের বাড়ি থেকে  ৮১০ কেজি এবং দোকান ঘর থেকে ৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।
তবে চাল মজুদকারীরা পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
ইউএন‌ও আরো জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে । ওই গ্রামে মজুদকৃত আরো চাল উদ্ধার অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে ৩০ জুলাই উপজেলার বড়গাছা ইউনিয়নের চৌমোহনী বাজার এলাকায় একটি বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ২১ বস্তা চাল উদ্ধার করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিজনেস বাংলাদেশ/ইমরান