হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নকৃত বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব বিশ্বজিত কুমার পালকে বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদের হল রুমে উক্ত বিদায়ী শুভেচ্ছা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন-(বীরপ্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দি খাঁন সুজন, এজিএম রুহুল আমীন, পিআইও ছাদু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ দাশ, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন চেয়ারম্যান আশিক মিয়া, দীঘলবাক ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ এওলা, কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুছা, করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ছাইম উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, গজনাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান নুরু, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহানুর আলম ছানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, লোকমান আহমেদ খাঁন, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সদস্য মুরাদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমূখ।
এসময় নবাগত ইউনএনও শেখ মহিউদ্দিন নিজে উপস্থিত সবাইকে স্ব স্ব আসনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।




















