১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

চারদিন ধরে নিখোঁজ কুবির সাবেক শিক্ষার্থী মাসুম

চারদিন ধরে খোঁজ মিলছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী গোলাম কিবরিয়া মাসুমের (২৯)।
গত ৪ আগস্ট তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯২) করা হয়েছে।
জিডি প্রসঙ্গে খোঁজ নিলে যাত্রাবাড়ি থানার ওসি মোঃ শাহিনুর রহমান বলেন, ‘আমরা খোঁজ চালাচ্ছি। তবে এখনো কোনও অগ্রগতি নেই।’
নিখোঁজ মাসুমের পরিবার ও তার বন্ধুরা জানিয়েছে, “মাসুম ৪ আগস্ট সকালে যাত্রাবাড়ী নিকটস্থ শনিরআখরা শেখদী স্কুল রোড এলাকার নিজ বাসা থেকে ব্যাংকের বুথ থেকে টাকা তোলার উদ্দেশ্যে বের হন। এর পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নি।”
মাসুমের বাবা এফ এম গোলাম মোস্তফা বলেন, ‘মাসুম অফিসের কাজ শেষে সময়মতোই বাসায় ফিরত। নিখোঁজ হওয়ার আগেরদিনও সন্ধ্যা ৭ টায় বাসায় ফিরেছে। কিন্তু সকালবেলা বাজারে বেরিয়ে দিনের আলোয় আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেল।’ তিনি আরো বলেন, ‘আমরা নানাভাবে চেষ্টা করছি। থানায়, হাসপাতালে সব জায়গায় খোঁজ করছি। কিন্তু কেউ সন্ধান দিতে পারছে না।’
উল্লেখ্য, মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমেস বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি সিএ ফার্ম হোদা-ভাসী এন্ড কোং থেকে সিসি সম্পন্ন করে বর্তমানে সামিট গ্রুপে কর্মরত। মাসুমের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামবর্ণ।
বিজনেস বাংলাদেশ / আতিক
ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চারদিন ধরে নিখোঁজ কুবির সাবেক শিক্ষার্থী মাসুম

প্রকাশিত : ০৫:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০