গাজীপুরে শহীদ তাজউদ্দি আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুতি গ্রহণ করেছেন।
আজ রবিবার থেকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সকল বিভাগে সব ধরনের বহিঃবিভাগ (আউট ডোর) ভর্তিকৃত রোগী (ইনডোর) চালু করা হচ্ছে। গাজীপুরবাসী সহ দেশের সকল নাগরিকের সেবা গ্রহণের জন্য পুরোপুরি খুলে দেয়া হচ্ছে।
দীর্ঘ প্রায় চার মাস পর সাধারণ রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে হাসপাতালটিতে আবারো সেবা কার্যক্রম চালুকরায় সাধারণ রোগীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সচেতন নাগরিক মহল।
গত ১৬ এপ্রিল মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়। এর পর থেকেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও, হাসপাতালে রোগীর সংখ্যা কমছেই।
শহীদ তাজউদ্দি আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় গত ২৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশাপাশি জরুরি বিভাগে সাধারণ রোগীদের পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশনা আসে। আমরা সেই মোতাবেক প্রস্তুতি গ্রহণ করে রবিবার (আজ) থেকে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে শুরু করবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















