নওগাঁর মান্দায় আশিক ইসলাম (১৬) নামে এক কিশোর ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দেয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে উপজেলার শিবনদের দুর্গাপুর ঘাটের ব্রীজে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আশিক উপজেলার মান্দা ইউনিয়নের হাড়কিশোর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, হাড়কিশোর গ্রামের আশিক, আলম, সুমন, সৌরভ, আল আমিন ও রাসেল প্রতিদিনের মতো শনিবার দুপুরে নদীতে ঝাঁপ খেলার জন্য শিবনদের দুর্গাপুর ব্রীজে আসে। অন্য বন্ধুদের পাশাপাশি এক পর্যায়ে আশিকও ব্রীজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
সংবাদ পেয়ে মান্দা ও রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোর আশিককে উদ্ধারে অভিযান শুরু করেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার পরিদর্শক ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আশিককে উদ্ধারের চেষ্টা চলছে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















