করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা মিলনায়তনের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুমিল্লা উত্তর প্রতিনিধি সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবু,সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমূখ।অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত ২২জন সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেয়ে কুমিল্লা উত্তর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি’র) মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক,একুশে পদক প্রাপ্ত,দাউদকান্দির কৃতি সন্তান জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানান।




















