০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে চার শ্রমিকের মৃত্যু

সিলেটের জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে নারীসহ চার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই এলাকায় এ দুর্ঘটনা।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, পাথর তোলার গর্তের মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন নুর মিয়া (৫২)। তিনি ওসমানীনগর থানার করনশী গ্রামের মফিজ উল্লাহর ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, একটি ‘অবৈধ’ পাথর কোয়ারি থেকে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। বিকাল পৌনে ৫টার দিকে হঠাৎ ওই গর্তের মাটি ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান চার জন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান বলেন, জেলা প্রশাসনের জমি ইজারা নিয়ে অবৈধভাবে পাথর তুলছিল একটি চক্র। মাটির ১০-১৫ ফুট গভীরে গর্ত খুঁড়ে পাথর তোলায় হঠাৎ গর্তের পাড় ধসে পড়ে।

তিনি আরো জানান, গর্তের মালিক নয়াবস্তি এলাকার আব্দুস সাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে চার শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮