০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দীর্ঘদিন পর লন্ডন থেকে ফ্লাইট নামল সিলেটে

দীর্ঘদিন বন্ধ থাকার পর লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ১১৬ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ সরাসরি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটটিতে সিলেটের যাত্রী ছিলেন ৬৫ জন। বাকি ৫১ জন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার যাত্রী।

এ তথ্য নিশ্চিত করে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আবদুল হাফিজ জাগো নিউজকে বলেন, লন্ডন থেকে আসা সিলেটের ৬৫ যাত্রীর সবার স্বাস্থ্য পরীক্ষা করেন সিলেটের স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। যাত্রীদের সবাই সুস্থ থাকায় তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, লন্ডন থেকে সোমবার সকালে সরাসরি সিলেটে আসা ফ্লাইটটিতে ১১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সিলেটের ৬৫ জন এবং ঢাকার ৫১ জন যাত্রী। বিমানটি ওসমানী বিমানবন্দরে এক ঘণ্টা অবস্থানের পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই বিমানে করে সিলেট থেকে আরও ৩৪ নতুন যাত্রী ঢাকায় গেছেন।

প্রসঙ্গত, খাদিম বিআরডিটিআইকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। কারো করোনার উপসর্গ থাকলে এখানে পাঠানো হবে। তবে যেসব প্রবাসী সেখানে থাকতে অনাগ্রহী হবেন তাদের হোটেল ফরচুন গার্ডেনে রাখা হবে। কিন্তু প্রথম ফ্লাইটে আসা যাত্রীদের কারো শরীরে করোনার উপসর্গ না থাকায় কাউকেই কোয়ারান্টাইনে নেয়ার প্রয়োজন হয়নি।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দীর্ঘদিন পর লন্ডন থেকে ফ্লাইট নামল সিলেটে

প্রকাশিত : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০