১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নবাবগঞ্জের জাতীয় উদ্যানে দর্শনার্থীকে ধর্ষণ, গ্রেফতার-৪

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যান আশুড়ার বিলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক দর্শনাথী। গতকাল মঙ্গলবার রাতে ধর্ষণকারী ওই যুবকসহ তার চার সহযোগীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এদের মধ্যে একজন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হল-শওগুনখোলা গ্রামের শরিয়াত হোসেনের ছেলে শাহিনুর (৩০) মৃত-ইসমাইল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩১), ফতেপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (২০), আবু তাহেরের ছেলে শাহারুল ইসলাম (২১)। এদের মধ্যে শওগুনখোলা এলাকার মৃত খলিলের ছেলে রেজুয়ানুল (২০) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে নবাবগঞ্জের এক সহপাঠি বন্ধুর সাথে নবাবগঞ্জ জাতীয় উদ্যানের আশুড়ার বিলে ঘুরতে আসে বিরামপুরের এক কলেজ শিক্ষার্থী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় শাহিনুরের নেতৃত্বে পাঁচ জন যুবক ওই শিক্ষার্থীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং ওই শিক্ষার্থীকে শালবনের ভিতরে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়।

নবাবগঞ্জ থানার অফিসাস ইনচার্জ অশেক কুমার চৌহান জানান Ñ এঘটনায় ওই দর্শনার্থীর সহপাঠি বন্ধু রিয়াজুল ইসলাম বাদি হয়ে গতকাল রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করে। পরে থানা পুলিশ চার জনকে আটক করে। ধর্ষণের শিকার ওই দর্শনার্থী ধর্ষণকারীকে চিহ্নিত করে। আটককৃতদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নবাবগঞ্জের জাতীয় উদ্যানে দর্শনার্থীকে ধর্ষণ, গ্রেফতার-৪

প্রকাশিত : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০