করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশায় মাস্ক ব্যবহার না করে বাজারে ঘোরাফেরা করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মপাশা উপজেলা সদর বাজারের কয়েকটি মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব। সেই সাথে ব্যবসায়ী ও পথচারীরা যেন মাস্ক ব্যবহার করে সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়।




















