০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নন-এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ

ময়মনসিংহের ভালুকায় নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ।

অনুষ্ঠানে ভালুকায় অবস্থিত বিভিন্ন নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তিন শত শিক্ষক-কর্মচারীর মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অনুদানের ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ / ইমরান

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নন-এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত : ০৮:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০