০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাংবাদিক দিদারের বাড়িতে চুরির ঘটনায় আরো একজন আটক

বাসস’র আইন বিষয়ক সাংবাদিক কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার স্থায়ী বাসিন্দা দিদারুল আলম দিদারের গ্রামের বাড়িতে চুরির ঘটনায় পুলিশ বুধবার গভীর রাতে শাহদৌলতপুর গ্রামের একটি বাড়ি থেকে চুরি করার সময় গ্রামবাসী আটকে স্থানীয় দেবপুর ফাঁড়ি পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর আইন বিষয়ক সাংবাদিক দিদারুল আলম দিদারের বাড়িতে গত ৩০ ডিসেম্বর রাতে চুরি সংঘটিত হয়। এসময় চোরেরা মোটরসাইকেল ও ৮ টি গরু নিয়ে যায়।

ঘটনার পরদিন বুড়িচং থানায় একটি মামলা রুজু হয়। এরপরদিন গ্রামবাসী সন্দেহভাজন জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী যশপুর গ্রাম থেকে রুবেল ( বাড়ির কেয়ারটেকার) কে আটকে পুলিশে সোপর্দ করে। গত বুধবার গভীররাতে শাহদৌলতপুর পূর্ব পাড়ার একটি বাড়িতে চুরি করতে গেলে গ্রামবাসী এই গ্রামের সুনিল দেবনাথের পুত্র সবুজ দেবনাথ নামের একজনকে আটকে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির মামলা রয়েছে। এলাকায় চুরির অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সাংবাদিক দিদার আইন-আদালত-সংবিধান ও সুপ্রিমকোর্ট সাংবাদিকদের ল’রিপোর্টাস ফোরামের (এলআরএফ) সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ঢাকাস্থ কুমিল্লা জার্নালিষ্টস্ এসোসিয়েশনেরও নির্বাচিত সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) সর্বোচ্চ ভোটে দু’দুবার নির্বাচিত নেতা।

ট্যাগ :
জনপ্রিয়

বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে: সিটিটিসি

সাংবাদিক দিদারের বাড়িতে চুরির ঘটনায় আরো একজন আটক

প্রকাশিত : ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮