০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ : নিহত ১

লক্ষ্মীপুরের রামগঞ্জে হোটেলে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে আহাদ নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ ও আমির হোসেন নামের আরও দুইজন।

বুধবার ভোর রাতে শহরের শেখ আমিন উল্লাহ মার্কেটে মুন্নার খাবার হোটেলে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের মরদেহ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত আহাদ একই উপজেলার কাজিরখিল গ্রামের বাসিন্দা সাঈদ হোসেনের ছেলে। সে বাজারের একটি ওয়ার্কশপের শ্রমিক ছিল।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, স্থানীয় একটি খাবার হোটেলে গ্যাস সিলেন্ডার পরিবর্তনের সময় চুলা বন্ধ না করায় সিলেন্ডার বিস্ফোরণ হয়। এসময় হোটেলে খেতে আসা শিশু আহাদ ঘটনাস্থলেই মারা যায়, আহত হন আরো দুই জন।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

লক্ষ্মীপুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ : নিহত ১

প্রকাশিত : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮