০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কোটচাঁদপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

কোটচাঁদপুরে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিক জাতীয় শোক দিবস য়থাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করার পর মোনাজাত করা হয় ও শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজামান রিপনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর থানার অফিসার ইন্চার্জ মাহাবুবুর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, পৌর আওয়ামীলীগ আহবায়ক ফারজেল হোসেন ও যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম ও প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুব ঋণ ও বিআরডিবি সমবায়িদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। অনুরুপ ভাবে আওয়ামীলীগও এর অঙ্গ সংগঠন সুমুহ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। এ ছাড়া জাতীয় শোক দিবসে কোটচাঁদপুর সরকারী কেএমএইচ কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমার এবং পৌর মেয়র জাহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কোটচাঁদপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০