ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা শ্রমিকলীগ, মহিলা যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, প্রতিরোধ যোদ্ধা পরিষদ, ধোবাউড়া থানা, ধোবাউড়া সরকারী আদর্শ কলেজ, ধোবাউড়া সরকারী বহুমূখী উচ্চ বিদ্যালয় সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন একে একে বঙ্গবন্ধুর মোড়ালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
এসময় মোনাজাতে অংশগ্রহন করেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ সভাপতি জিন্নত আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাবেরী জালাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিট রানা চিসিম, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিনা খাতুন, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যাপক অব্দুল খালেক পাঠান, বঙ্গবন্ধু পরিষদের আহব্বায়ক আনোযার হোসেন খান দিনার, জাতীয় শ্রমিকলীগের আহব্বায়ক জালাল উদ্দিন সোহাগ, যুগ্ন আহব্বায়ক জাহাঙ্গির আলম খান বিপ্লব, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি, মহিলা শ্রমিকলীগের সভাপতি মিনারা বেগম, মহিলা যুবলীগের সভাপতি ইয়াসমিন আক্তার, সাধারণ সম্পাদিকা বিলকিস সুলতানা সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী এবং উপজেলার সর্বংস্তরের জনগন অংশগ্রহন করেন। পরবর্তিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়োতোস বিশ্বাস বাবুলের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সওকত উসমান, অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, সাবেক চেয়ারম্যান মজনু মৃর্ধা, জেলা পরিষদ সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর, স্বেচ্চাসেবকলীগের আহব্বায়ক আফতাফ উদ্দিন বাবুল, ছাত্রলীগ সভাপতি আব্দুল বারেক,বঙ্গবন্ধু পরিষদ যুগ্ন আহ্বায়ক আবুল কালাম,প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















