শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকীর এই দিনটি শ্রদ্ধা-ভালোবাসাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে দেশবাসী। এ উপলক্ষে সারাদেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কাঙ্গালীভোজ,শোক র্যালী , কালো ব্যাজ ধারন, আলোচনাসভা, চিত্রঙ্গন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ,মিলাদ মাহফিল, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থণা উদযাপণ করে ।
বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা – উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো:
কুমিল্লা
কুমিল্লায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার নগর শিশু উদ্যানের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম।
এখানে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া কর্মসূচি পালন করে কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চল, কুমিল্লা সামাজিক বন বিভাগ, বিএডিসি কুমিল্লা অঞ্চল এবং বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
চট্রগ্রাম
শনিবার সকালে জেলা যুবলীগের উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে দুস্থদের মধ্যে খাদ্য ও গাছের চারা বিতরন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় শনিবার (১৫ আগস্ট) বন্দর নগরী চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সকালে চট্টগ্রামের সরকারি-বেরসকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠানের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও এ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, এতিম সমাবেশ, তবারক বিতরণ, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ফ্রি স্বাস্থ্যসেবাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
গাজীপুর
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে নানা আনুষ্ঠানিকতায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ই আগষ্ট শনিবার দিনব্যাপী
আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো শোক ও জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধ নমিতকরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবনী ও রাজনীতি নিয়ে আলোচনা, দোয়া মাহফিল ও গনভোজ। আালোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও সাধারন সম্পাদক মাসুদুল হক, সাধারন সম্পাদক রাহিম সরকার, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি মোকছেদুল আলম লিটন, যুগ্ম সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহাম্মদ প্রমূখ।
রাজশাহী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদ তবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাজশাহীতে গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সেখানে নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এতে নেতৃত্ব দেন।

মানিকগঞ্জ
মানিকগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিন সকাল সাড়ে ৭টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু স্মৃতিফলকে জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খানের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।
ব্রাহ্মণবাড়িয়া
দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন শ্রদ্ধা নিবেদন করেন।
গোপালগঞ্জ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রতি বছরই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর করোনা পরিস্থিতির কারণে তিনি বাবার সমাধিতে আসতে পারেননি। প্রধানমন্ত্রীর পক্ষে সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
লালমনিরহাট
জাতির জনকের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে লালমনিরহাটের বিভিন্ন পর্যায়ে। জেলা প্রশাসক আবু জাফরের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, থানার ওসিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা, জেলা আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির, উপসনালয়ে দোয়ার আয়োজন করা হয়।

মেহেরপুর
মেহেরপুরে সীমিত কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সকালে মেহেরপুরবাসীর পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।শনিবার সকাল ৮টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষভাবে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভা মেয়র মাহফুজুর রহমান রিটন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয় ।
রংপুর
শোকাবহ ১৫ আগস্ট সকালে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয় শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান প্রমুখ। পরে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নীরবে দাঁড়িয়ে থাকলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
ফরিদপুর
১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় ফরিদপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কোতয়ালী আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগও আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন, প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজজামান, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি মো. শামীম হক উপস্থিত ছিলেন।
ঝিনাইদাহ
কোটচাঁদপুরে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিক জাতীয় শোক দিবস য়থাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে মুক্তিযোদ্ধা প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করার পর মোনাজাত করা হয় ও শোক র্যালী বের করা হয়। শোক র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজামান রিপনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর থানার অফিসার ইন্চার্জ মাহাবুবুর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, পৌর আওয়ামীলীগ আহবায়ক ফারজেল হোসেন ও যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম ও প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

লোহাগাড়ায়
চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,ইতিহাসের রাখাল রাজা,স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৫আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তিযোদ্ধা সংসদ,পদুয়া বনবিভাগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।পরে গার্ড অব অনার প্রদান এবং বৃক্ষের চারা রোপন করা হয়েছে। এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল।
কিশোরগঞ্জ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে স্বাধীনতার স্থপতি মহান মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক, বাঙালি জাতি ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত করণ, ,কালো ব্যাজ ধারণ,আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিন ভর নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাবিবুর রহমান, নীলফামারী ৪ আসনের এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসার মজিদুল ইসলাম প্রমুখ ।
দাগনভূঞা
১৫ আগস্ট। জাতীয় শোক দিবসে সারা দেশে চলছে দোয়া ও নানান আয়োজন। দিবসটিতে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আয়োজনের মাধ্যে দিয়ে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারী, আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে দাগনভূঞা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতাকর্মীরা। পরে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
নবাবগঞ্জ
দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৃথক পৃথক ভাবে দিবসটি পালিত হয়। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ।
মাগুরায়
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শনিবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় স্থানীয় নোমানী ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও এর অংঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কুষ্টিয়া
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যদায় কুষ্টিয়ায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালন করেছে। কুষ্টিয়ার জেলা প্রশাসন এর পক্ষে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এ, এম তানভীর আরাফাত, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটসহ বিভিন্ন স্কুল কলেজ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান কুষ্টিয়া কলেক্টরেট চত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধু এর ভাস্কর্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ সুপার কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) পুলিশ সুপার, কুষ্টিয়া।
মেহেরপুর
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর, গাংনী ও মুজিবনগরসহ জেলার বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার সকাল আটটায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষভাবে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন। পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, শহর আওয়ামীলীগের পক্ষে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা যুবলীগের পক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা, মিলাদ, কালো ব্যাচ ধারন, জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, দলীয় ও কালো পতাকা উত্তোলণ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের কার্যালয়ে মিলাদ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, মসজিদ, মন্দির ও অন্যান্য উপসণালয়ে দোয়া অনুষ্ঠিত। ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
টাঙ্গাইল
নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসক মো. আতাউল গনি। পরে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও তানভীর হাসান ছোট মনির এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পুস্পস্তবক অর্পণ করেন। এর পরই জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
রাজৈর
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও সর্বকালে সর্বশ্রেষ্ট বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করেছে । কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান,কালো ব্যাজ ধারন, আলোচনা সভা, পুরস্কার বিতরন,মিলাদ মাহফিল, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থণা।সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে পুষ্পমাল্য অর্পন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের প্রণয়ন করা কর্মসূচী অনুযায়ী স্ব-স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে শোকদিবস পালিত হয়।জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সদর উপজেলা প্রশাসনসহ অনান্য দপ্তরের প্রধানগণ।শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়।নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে নাচোলে শোক দিবস পালিত হয়।
মাদারীপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০ টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের ব্যক্তিবর্গ।
ময়মনসিংহ
ময়মনসিংহে শ্রদ্ধা ও ভালবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সার্কিট হাউজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
শরীয়তপুর
সকাল ৯টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে জেলাবাসীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের এবং পুলিশ সুপার এস এম আষরাফুজ্জামান।
নীলফামারী
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সকাল নয়টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, নীলফামারী পৌরসভাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংগঠনের উদ্যোগে ।
কুড়িগ্রাম
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
পাবনা
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, পাবনা প্রেসক্লাব, পাবনা ড্রামা সাকেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
নবীনগর
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নবীনগর কর্তৃক সরকারের নির্দেশনা মোতাবেক বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক সীমিত পরিসরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১২ আগস্ট চিত্রাংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দাউদকান্দি
শনিবার বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পন, কাঙ্গালীভোজ, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ লিল মিয়া,দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নেছা ও সাধারণ সম্পাদক লায়লা হাসান ।
এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মেজর জেনারেল (অব.) মো: সুবিদ আলী ভূঁইয়া (এমপি) ।এ সময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাহান মিয়া, প্যানেল মেয়র রকিবউদ্দিন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ / ইমরান




















