১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে মা নিহত ও ছেলে আহত

গত শুক্রবার রাত ১ঃ৪০ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বাবুছঢড়া গুচ্ছগ্রামে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে একজন মহিলা নিহত হয় ও ছেলে আহত হয়।

ঘটনার বিবরনে জানা যায় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষন করলে বাড়ীর মালিক মোঃ আব্দুল মালেক এর স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম (৪০) এর পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে সাথে সাথে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এছাড়া সন্ত্রাসীদের একটি গুলি তার ছেলে মোঃ আহাদ (১০) এর কানের পাশ দিয়ে যায়। সে আহত হলে তাকেও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পর বাবুছড়া পুলিশ ফাড়ি ইনচার্জ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ঘটনাস্থলে গমন করেন বলে জানা যায়। এ বিষয়ে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে মা নিহত ও ছেলে আহত

প্রকাশিত : ০৪:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০