০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাভারের আশুলিয়ায় র‌্যালি ও কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় প্রধান অতিথি আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

অনুষ্ঠানে ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার,রুহুল আমিন মণ্ডল, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান নুর,সাধারণ সম্পাদক আবু রায়হান রিমেল, সহ-সভাপতি রাশেদুল ইসলাম লিটন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ১২:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮