বিজনেস বাংলাদেশ পত্রিকার দাউদকান্দি উপজেলা সংবাদদাতা দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের নিবাসি সানি হাসানের মায়ের ইন্তেকাল …………..( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৫৫ বছর । তিনি মঙ্গলবার সকালে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ ঘটিকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন ।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দাউদকান্দিতে শোকের ছায়া নেমে আসে ।
তাঁর মৃত্যুতে বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবু ও বিজনেস বাংলাদেশ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন ।
দুপুর ১২ টার পর দাউদকান্দি নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয় ।
বিজনেস বাংলাদেশ / ইমরান




















