০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

স্ত্রীকে মেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন স্বামী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী মো. দুলাল মিয়া চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের মো. সোনাম উদ্দিনের ছেলে। তার স্ত্রীর নাম আয়েশা আক্তার।

কালিয়াকৈর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে মো. দুলাল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় চলন্ত ট্রেনরে নিচে ঝাঁপিয়ে পড়েন দুলাল।

আত্মহত্যা করার আগে তার মেয়ে শিফাকে টেলিফোনে বলেন ‘আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না।’ এর কিছু পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্ত্রীকে মেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত : ০৬:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০