০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ময়মনসিংহে বাস চাপায় শিশুসহ নিহত ২

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২১) আগষ্ট ভোরে ও সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রাগামারা নামক স্থানে এবং ভালুকার আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ত্রিশালের রমজান আলীর শিশু পুত্র  রামীম(৬) ও ভালুকার ষাটোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু পুত্র  রামীম তার বাবার সাথে ত্রিশালের রাগামারা নামক স্থানে দোকানে যায়। খেলার ছলে বাবার দোকান থেকে মাত্র দশ হাত দূরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এসে পড়ে। তখন সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতগামী এক বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। নিহত শিশুর বাবার নাম রামজান আলী। তিনি একজন দোকান ব্যবসায়ী। শিশু রামীমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়াও ভালুকায় বাস চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার ভোরে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ এই লোকটিকে মাঝে মাঝে রাস্তায় ঘুরাফেরা করতে দেখা যায়। কাউকে দেখলেই খাবার খেতে টাকার জন্য হাত পাতে। তাকে দেখে পাগলের মতো মনে হয়।  তবে তার নাম কেউ জানেনা।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাদিউল ইসলাম  জানান, ভোরে ষাটোর্ধ্ব ওই ব্যক্তি মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওযার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহে বাস চাপায় শিশুসহ নিহত ২

প্রকাশিত : ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০