১০:২৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চট্টগ্রামে মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমানা

সিগারেট ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় চট্টগ্রামের মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ও মো. জিল্লুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেটের মীনা বাজারে অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে দেখা যায়, সেখানে বেনসন কোম্পানির সিগারেটের জন্য আলাদা প্রদর্শন কর্ণার রয়েছে এবং সেখানে বেনসন কোম্পানির বিজ্ঞাপনের জন্য ডিসপ্লে মেশিনের মধ্যেই সিগারেটের প্রদর্শন হচ্ছে।

এছাড়াও, সেখানে ভেন্ডিং মেশিনের মতো মেশিন দেখতে পায় মোবাইল কোর্ট। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এ ওই তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপণ ও ভেন্ডিং মেশিন স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। ওই বিষয় আমলে নিয়ে মীনা বাজারকে ৬০,০০০ ( ষাট হাজার টাকা) জরিমানা করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ হতে ভবিষ্যতে এই অপরাধের পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ওই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে সিভিল সার্জন অফিসের ডা. ওয়াজেদ চৌধুরী অভি উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ / ইমরান

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

চট্টগ্রামে মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৩:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০