১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দাউদকান্দিতে অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে বহিষ্কার করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। আজ রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তমতে রেজুলেশনের মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়।

দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবদের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অসহযোগিতা, সেচ্ছাচারিতা, স্বাক্ষর জাল, বিদ্যালয়ের প্রায় ৬০ লাখ টাকার অনিয়ম করায় বিধি মোতাবেক নিয়মিত সভা না করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জানা যায়, শনিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত হলেও প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব উপস্থিত হননি। পরে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতির ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি এস এম মুশফিকুর রহমান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অসহযোগিতা, সেচ্ছাচারিতা, স্বাক্ষর জাল, বিদ্যালয়ের প্রায় ৬০ লাখ টাকার অনিয়ম করার প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে বৈশাখী ভাতা এবং মার্চ, এপ্রিল ও মে মাসের সরকারি বেতন উত্তোলন করেন প্রধান শিক্ষক। ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব। এ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

দাউদকান্দিতে অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বহিষ্কার

প্রকাশিত : ০৭:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০