০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে ‘পূবের জানালা রুদ্ধ’

২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে মাছরাঙা টেলিভিশনে রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘পূবের জানালা রুদ্ধ’। কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে এটি। প্রশান্ত অধিকারীর চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবন্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ।

গল্পে দেখা যাবে, বাউন্ডুলে কবি হাবিব আর মির্জা বাড়ির মেয়ে ফিরোজা একজন আরেকজনকে ভালোবাসে। হাবিব বিএ পাশ করতে পারেনি। কবিতা লেখে, বাঁশি বাজায়। এজন্য মির্জা সাহেব হাবিবকে পছন্দ করেন না। ফিরোজাকে জানিয়ে দেন হাবিব বিএ পাশ না করা পর্যন্ত তার সাথে বিয়ে হবে না। এদিকে, ফিরোজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ডাক্তার জানিয়ে দিয়েছেন তার সময় বেশি নেই। হাবিবের বাঁশির সুর শোনা যায় বলে মির্জা সাহেব ফিরোজার ঘরের পূর্ব পাশের জানালাটা সবসময় বন্ধ করে রাখেন। মৃত্যু শয্যায় থাকা ফিরোজা বাবাকে অনুরোধ করে শেষবারের মত জানালাটা খুলে দিতে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

নজরুলের প্রয়াণ দিবসে ‘পূবের জানালা রুদ্ধ’

প্রকাশিত : ০৪:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০