১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বিয়ে করলেন সাব্বির

দীর্ঘদিন ধরেই নিজেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রেখেছেন অভিনেতা সাব্বির আহমেদ। অবশেষে বিয়ের গাঁটছড়া বাঁধলেন এই অভিনেতা। পাত্রী নাসরুমা নাসির বিথী, মাগুরা সরকারী কলেজে অনার্স এ অধ্যয়নরত। পাত্রীর বাবা একজন ব্যবসায়ী।

সোমবার দুই পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির ও বিথী। এই বিষয়ে সাব্বির বলেন, বিথী আমার পূর্ব পরিচিত। অনেকদিন ধরেই তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের কাজ সম্পন্ন করি।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে পারিবারিকভাবেই বিয়ের কাজটি সম্পন্ন করি। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের আয়োজন করবো। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই।

উল্লেখ্য, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাব্বির ছোট। বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ফারুকুল ইসলাম মাগুরা টেক্সটাইল মিলের সাবেক সভাপতি ও সাবেক মাগুরা জেলা শ্রমিক লীগের সভাপতি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিয়ে করলেন সাব্বির

প্রকাশিত : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০