১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মহাসড়ক পাড়াপাড়ের সময় এক নারীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ওই নারীকে ময়মনসিংহগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভরাডোবা হাইওয়ে পু্লিশ ফাঁড়ীর এসআই হাদিউল ইসলাম জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। তার বয়স আনুমানিক ত্রিশ হবে। তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

মহাসড়ক পাড়াপাড়ের সময় এক নারীর মৃত্যু

প্রকাশিত : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০