১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

তামান্নার ঘরে করোনার হানা

করোনার হানা এবার ‘বাহুবলী’ নায়িকা তামান্না ভাটিয়ার পরিবারে। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে বাবা-মা’র কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তামান্না। তবে নায়িকা এবং তার স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

তামান্না লেখেন, এই সপ্তাহে আমার বাবা-মায়ের মধ্যে করোনার উপসর্গ ছিল। সেই কারণে সতর্কতা স্বরূপ বাড়ির সকলে করোনা পরীক্ষা করাই। রেজাল্ট এসে গিয়েছে। দুর্ভাগ্যবশত আমার বাবা-মা’র রিপোর্ট পজিটিভ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সকল রকম ব্যবস্থা গ্রহণ করছি। করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে।

তামান্না আরও জানান, তার এবং বাড়ির সমস্ত স্টাফদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি তার বাবা-মা’র দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন এবং আশ্বস্ত করেছেন চিন্তার কোনো কারণ নেই।

এর আগে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন পরিবারে করোনা হানা দিয়েছিল। অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

তামান্নার ঘরে করোনার হানা

প্রকাশিত : ১২:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০