চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন কেন্দ্র করে সম্ভাব্য ৬ জন চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আবার কেউ কেউ সমাজসেবামূলক কাজ করছেন জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে। আবার কেউ দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যের কাছে।
ইউনিয়ন ঘুরে জানা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা মো. মফিজুল ইসলাম। ইতোমধ্যেই তিনি সমাজসেবা মূলক কর্মকান্ডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠাগুলোতেও দান অনুদানের কারণে অনেকেই দানবীর হিসেবেই তাকে পাশে চাইছে। অনেক আগে থেকেই তিনি এই ইউনিয়নে জনপ্রিয় একজন দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত। এরআগে তিনি কোন নির্বাচনে অংশগ্রহন করেননি। মফিজুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের নির্দেশে আমি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে যাচ্ছি। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানে, গরীব ও অসহায় পরিবারগুলোকেও সহায়তা দেওয়া অব্যাহত রেখেছি।
এছাড়াও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হানিফ দর্জি, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানা উল্লা মোল্লা ও তোফাজ্জল হোসেন। দলের সিনিয়র কর্মী হিসেবে শহিদ উল্লা প্রধান একজন যোগ্য প্রার্থী হিসেবে পরিচিত হচ্ছেন। তবে লোকমুখে শোনলেও তিনি নিজে থেকে এখনো এ ব্যাপারে কোন বক্তব্য দেননি। এদিকে বর্তমান চেয়ারম্যান হানিফ দর্জিও ইউনিয়নে একটি গুডওয়েল আছে। সে হিসেবেও আগামী নির্বাচনে তিনি একজন সম্ভাব্য প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এই ছয় প্রার্থী নাম মানুষের মুখে মুখে ভাসছে। তবে এর মধ্যে সকলের মতামত দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ গ্রহন করবেন না। দলীয় প্রতিক পেতে এখন থেকে কয়েকজন দৌড়ঝাঁপ শুরু করেছেন।
জানা গেছে, গত ২০১৫ সালের মে মাসে গজরা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে আগামী ২০২১ সালের মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















