০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মা হওয়ার খবর জানালেন আনুশকা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই প্রথম সন্তানের মুখ দেখবেন বিরুস্কা দম্পতি। মা হতে যাচ্ছেন। স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রগ্রামে শেয়ার করে এই সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘আমরা তিনজন হতে যাচ্ছি। ২০২১ সালের জানুয়ারিতে নতুন মানুষ আসছে।’

ওই ছবিতে আনুশকার গর্ভাবস্থা স্পষ্টই বোঝা যাচ্ছে। পেছনে হাস্যোজ্জ্বল ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ছবিতে কালো পোলকা ডটেড ড্রেসে হাসিমুখে দাঁড়িয়ে আছেন আনুশকা।

কিছুদিন আগেই আনুশকার একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠলেও তখন খবরটি ধামাচাপা পড়ে যায়। তবে এবার আনুশকার মা হওয়া নিয়ে কারো আর কোনও দ্বিধার সুযোগ নেই।

আইপিএলের ম্যাচে অংশ নিতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বিরাট কোহলি। তাই নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে বিরাটের দুবাই যাওয়ার আগেই তোলা হয়েছে এই সুখবর দেওয়া ছবিটি।

এদিকে বিরুস্কা দম্পতির প্রথম সন্তান আগমেনের খবরে ভক্তরা বেজায় খুশি। আনুশকার পোস্টে একঘণ্টায় লাইক পড়েছে ১৭ লাখের বেশি। পাশাপাশি বলিউড ও দক্ষিণী ছবির তারকাসহ ক্রীড়াঙ্গন থেকেও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই দম্পতি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মা হওয়ার খবর জানালেন আনুশকা

প্রকাশিত : ০৩:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০