০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

সিনেমা হল খোলার সিদ্ধান্ত

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • 124

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বন্ধ থাকা সিনেমা হলগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা জানান। বৈঠকের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ কুমার দাস সিনেমা হল খুলে দেয়ার দাবি জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘সিনেমা হলগুলো খোলার ব্যাপারে আমি আপনারাদের সঙ্গে ইতোপূর্বেও আলোচনা করেছি। তবে এই মাসে কেভিড-১৯-এর প্রতিদিনের যে মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ গতকালও ৫৪ জন মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, সুতরাং এই পরিস্থিতিতে খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা একটা বড় প্রশ্ন। আমি অনুরোধ জানাব, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব কখন খোলা যায়। আমার মনে হয়, আমরা অন্তত আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করি।

এরপর আপনাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এর আগে খোলা কতটুকু সমীচীন হবে, এ ব্যাপারে আমি পরিপূর্ণভাবে কনভিন্স নই। ভারতে এখনো সিনেমা হল খোলেনি, সেখানে সিনেমার দর্শক অনেক বেশি। আবার সিনেমা হল খুললে সেখানে দর্শক যাবে কি-না, সেটিও একটি প্রশ্ন।

এবার বাণিজ্যিক ছবি নির্মাণের জন্য অনুদান দেয়া হয়েছে। এছাড়া অনুদানের ছবি ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিনেমা হল খোলার সিদ্ধান্ত

প্রকাশিত : ০৪:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০