১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নাহিদ খান (১৪) নামে প্রতিবন্ধী এক শিশু নিহত এবং আহত হয়েছে ১০ জন। বৃহস্পতিবার সকালে নলছিটি-বারইকরণ সড়কের মাটিভাঙা এলাকায় যাত্রীবাহী ম্যাজিক গাড়ির চাপায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নলছিটি থেকে যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি বারইকরণ খেয়াঘাট যাচ্ছিল। মাটিভাঙা স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় প্রতিবন্ধী নাহিদ খানকে চাপা দিয়ে ম্যাজিক গাড়িটি উল্টে যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। নিহত নাহিদ মাটিভাঙা এলাকার নাজির খানের ছেলে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে গাড়িটির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঝালকাঠির নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

প্রকাশিত : ০৫:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০