১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ৮২ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মো. সোলাইমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আবু বক্কর ছিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলকাছ আল মামুন ভূঁইয়া, কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী মুজিবুর রহমান মুজিবসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘পাহাড়ে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এসময় জেএসএস ও ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যাখায়িত করে সংগঠন দুটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়।’

উল্লেখ্য, গত বছর ৫ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণার ৮ মাস পর রাঙামাটি জেলা কমিটির ঘোষণা করা হলো।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি ঘোষণা

প্রকাশিত : ০৩:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০