০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রেমিক খুঁজে পাচ্ছেন না পায়েল!

কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা পায়েল সরকার। এক যুগের বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। কেরিয়ারের শুরুর দিকে ‘প্রেম আমার’, ‘বোঝে না সে বোঝে না’ এবং লে হালুয়া’র মতো ছবিগুলো দিয়ে তিনি দর্শকদের মন ভরিয়েছেন। সেই কারণে মহামারি করোনার মধ্যেও তার ডায়রির পাতা ফাঁকা নেই। সেখানে লেখা নতুন একটি ছবির নাম। খুব শিগগিরই সেই ছবির কাজ শুরু করবেন নায়িকা।

তবে ডায়রির পাতা ফাঁকা না থাকলেও বর্তমানে ফাঁকা পড়ে আছে পায়েলের হৃদয়ের আসন। বহু আগে তাকে জড়িয়ে প্রেম বিষয়ক নানা গুঞ্জন শোনা গেলেও গত তিন বছর নাকি কাউকেই মন দেননি পায়েল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা এমন দাবিই করেছেন। জানিয়েছেন, প্রেম করার জন্য তিনি উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না। পায়েলের পছন্দ ‘টাইটানিক’ খ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো কাউকে।

সত্যি কি তবে পায়েলের জীবনে এখন প্রেম নেই? নাকি তিনি কিছু লুকাচ্ছেন? নায়িকার জবাব, ‘এখনকার দিনে লুকানোর মতো কিছু নেই। আসলেই আমার জীবনে এখন প্রেম নেই। কাউকে যদি পছন্দ না হয় কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন? ডিক্যাপ্রিওর মতো কাউকে তো খুঁজে পাচ্ছি না।’

২০০৪ সালে অভিজিৎ গুহের ‘শুধু তুমি’ ছবিটির মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল পায়েলের। বর্তমানে তিনি চুক্তিবদ্ধ আছেন ‘ম্যাজিক’ নামের একটি ছবিতে। এটি পরিচালনা করবেন রাজা চন্দ। এখানে পায়েলের সহশিল্পী অঙ্কুশ হাজরা এবং তার প্রেমিকা ঐন্দ্রিলা। এই ছবিতে পায়েলের চরিত্রটি একজন সাইকিয়াট্রিস্টের। নায়িকা বলেন, ‘আমার চরিত্রকে কেন্দ্র করেই অনেক রহস্য উন্মোচিত হবে ছবিতে।’

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

প্রেমিক খুঁজে পাচ্ছেন না পায়েল!

প্রকাশিত : ০৩:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০