০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

মাহফুজুর রহমানের সঙ্গে আড্ডায় সেই পলি

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম পলি। ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।

সম্প্রতি এই নায়িকা এটিএন বাংলার মর্নিং শো ‘চায়ের চুমুকে’-এ অংশ নেন। অনুষ্ঠান শেষে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে গল্প ও আড্ডায় মাতেন পলি।

এ প্রসঙ্গে পলি বলেন, ‘অনেক দিন পরে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছি। এতে চলচ্চিত্রসহ ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ভাইয়ের সঙ্গেও অনেকক্ষণ গল্প করেছি। তিনি খুব ভালো মানুষ। কয়েকটি সিনেমা প্রযোজনা করবেন মাহফুজ ভাই। এতে আমাকেও রাখবেন বলে বলেছেন।’

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওই সময়ের জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাহফুজুর রহমানের সঙ্গে আড্ডায় সেই পলি

প্রকাশিত : ০৭:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০