১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণে একজন নিহত

নেত্রকোনার দুর্গাপুরে একটি ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সবুজ মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। গুরুতর নাহিদ মিয়া (২৫) নামে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর সভার শিবগঞ্জ বাজার এলাকায় মজিদ মার্কেটে কাঞ্চন মিয়ার ভাঙারি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া উপজেলার চলিতাপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় একজন অটো মেকানিক ছিলেন। আর গুরুতর আহত নাহিদ পৌর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। সবুজ মিয়া ও দোকান মালিক কাঞ্চন মিয়া একে অপরের আত্মীয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ স‚ত্রে জানা গেছে, কাঞ্চন মিয়া কাকড়াকান্দা গ্রামের মজিদ মিয়া নামে এক ব্যক্তির দোকান ভাড়া নিয়ে ভাঙারির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে কাঞ্চনের ছেলে নাহিদ ও সবুজ মিয়া দোকানে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরটির টিনের চাল উড়ে যায়। এ সময় সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আর নাহিদ গুরুতর আহত হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে। স্থানীয় লোকজন ও পুলিশ আহত নাহিদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট করে কেউ বলতে না পারলেও পুলিশসহ সবার প্রাথমিক ধারণা দোকানে অনেক পুরোনো ব্যাটারির অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো কোনো একটির বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নুর এ আলম আজ সোমবার বেলা ১২টার দিকে মুঠোফোনে বলেন, ‘ভাঙারি দোকানে ইজিবাইক ও অটোরিকশার অনেকগুলো ব্যাটারি রয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা আমরা স্পষ্ট নই। স্থানটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। আসলে তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত তথ্য জানা যাবে। আর নিহত সবুজ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, আহত নাহিদের শরীরের প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

নেত্রকোনার দুর্গাপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণে একজন নিহত

প্রকাশিত : ০৭:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০