০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

 সড়কে ঝড়লো ২ মেধাবী শিক্ষার্থীর প্রাণ

  • খোকন.মতলব
  • প্রকাশিত : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • 87

চাঁদপুরের মতলব উত্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সিজান নিহত হবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১০টায় রহিমও মারা গেছেন । রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মায়া বীর বিক্রম সড়কের গজরা বাজার এর দক্ষিনে সোনা মিয়া মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী সিজান (১৮) মতলব উত্তরের মানিক ব্যাপারীর ছেলে। রহিম একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লবণবোঝাই ট্রাক ঢাকা থেকে মতলব উত্তরের ছেংঙ্গারচর বাজারে যাওয়ার সময় ওই স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, ট্রাকের চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তার সহকারী পলাতক।

মতলব উত্তর থানার এস আই আফসার উদ্দিন জানান, সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 সড়কে ঝড়লো ২ মেধাবী শিক্ষার্থীর প্রাণ

প্রকাশিত : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০