০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আনোয়ারায় ১৩শ পিস ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলারা চাতরী চৌমুহনীর একটি হোটেল থেকে ১৩শ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (৩১শে আগস্ট) সকাল ০৭ঃ১৫ ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আরাফাত বিন ইউসুফ, এসআই খায়রুজ্জামান ও এসআই আবুল ফারেজ জুয়েলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সিএমপির সহযোগিতায় উপজেলার ০৮ নং চাতরী ইউনিয়নের চাতরী চৌমুহনী বাজারের নুরে মদিনা হোটেলের ২য় তলায় অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করে। আটককৃতরা হলো চট্টগ্রাম কর্ণফুলীর উপজেলার শিকলবাহা ০৩ নং ওয়ার্ড (চুন্নার বর বাড়ি) মৃত নুর আহাম্মদের পুত্র মোঃদিদার(৩৫) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র মোঃ আবুল কালাম (২৪) আনোয়ারা থানার এসআই খায়রুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পুলিশ প্রশাসনের একটি টিম চাতরী চৌমুহনী একটি হোটেলে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা জব্দ করে ও ২ মাদক কারবারিকে আটক করে। এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

আনোয়ারায় ১৩শ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত : ০৯:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০