টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামে গৃহবধু আন্না বেগম (২২) হত্যার অভিযোগে স্বামী মো. শরীফ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শরীফ দেলদুয়ার উপজেলার নলুয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে। আসামীকে মঙ্গলবার ভোররাতে কালিহাতি এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। সকালে আদালতে প্রেরণ করে নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
মামলা সূত্রে জানা যায়, ১০ বছর আগে মো. শরীফের সাথে আন্না বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর তাদের ভালই যাচ্ছিলো। দুই বছর আগে শরীফ আন্না বেগমের মা ও তার বড় বোনের কাছ থেকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা ধার নেয়। ধার নেওয়া টাকা পরিশোধ করিতে বললে শরীফ ও আন্না বেগমের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। একপর্যায়ে শরীফ উত্তেজিত হয়ে আন্না বেগমকে গলায় ধরিয়া স্বজোড়ে ধাক্কা মারিলে ঘরের পাকা খুটির সাথে বারি লেগে ঘরের মেঝেতে পড়ে যায়। পরে শরীফ ঘাড়ে ঘুষি মেরে বা শ্বাসরোধ করে হত্যা করিয়া লাশ ঘরের মেঝেতে ফেলিয়া রাখে। বিষয়টি তাদের ছেলে সীমান্ত দেখে কান্নাকাটি ও ডাক চিৎকার করে আশে পাশের লোকজন এসে আন্না বেগমের লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। লোকজন দেখে শরীফ দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে লাশ পারিবারিকভাবে দাফন করা হয়। পরে ১ সেপ্টেম্বর রাত ১২ টা ১০ মিনিটে আন্না বেগমের মা বাদি হয়ে শরীফকে আসামীকে মামলা দায়ের করেন।
টাঙ্গাইল সদর ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, মামলার পর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















