০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ক্রিকেটার আশরাফুল পরিচয় দিয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

প্রতারক আশরাফুল ওমর উজ্জল

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার জাতীয় দলের ক্রিকেটার আশরাফুল পরিচয় দিয়ে ও প্রতারণার অভিযোগে কুখ্যাত প্রতারক আশরাফুল ওমর উজ্জলকে ডেমরা থানা পুলিশ আটক করেছেন।

গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে কোনাপাড়া নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় কোনাপাড়া মোমেনবাগের বাসিন্দা হাফিজ আহমেদের ছেলে আশরাফুল ওমর উজ্জল।

ডেমরা থানার এস আই সেলিম রেজা জানায়, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের নিকট নিজেকে জাতীয় দলের ক্রিকেটার আশরাফুল পরিচয় দিয়ে সহজ সরল মানুষের সাথে প্রতারনা করে আসছে। সে উর্ধতন পুলিশ অফিসারের খুব কাছের বন্ধু/ভাই কখনও বা আত্মীয় পরিচয় দিয়ে তদবির করেন এবং পোস্টিং করাইয়া দিবে মর্মে টাকা নিয়া মোবাইল বন্ধ রাখে। সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটার আশরাফুল পরিচয় দিয়ে টাকা পরে দিবে বলিয়া শো-রুম থেকে নতুন একটি প্রাইভেটকার নিয়ে যায় এরপর ফোন বন্ধ রাখে।

এ সংক্রান্তে ডেমরা থানার মামলা নং-৩৩, তারিখ-৩১/০৮/২০২০, ধারা-৪০৬/৪১৯/৪২০ পিসি মামলা রুজু হয়। আসামী গ্রেফতার। উক্ত আসামীর বিরুদ্ধে আজ আরো একটি মামলা রুজু হয়। যার মামলা নং-০১, তারিখ-০১/৯/২০২০, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ক্রিকেটার আশরাফুল পরিচয় দিয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

প্রকাশিত : ০২:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০