১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নীলফামারী ডিমলায় সড়ক সংস্কার ও প্রশস্ত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ী হতে ডিমলা উপজেলার (ডিমলা অংশ) শহিদ মিনার পর্যন্ত ৫+০০০ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট প্রস্থের সড়কটিকে ১৮ ফুট প্রস্তে উন্নীত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
মোট ৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ্ মোঃ আনোয়ার হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয়ে সড়ক সংস্কার ও প্রশস্ত কাজের বাস্তবায়ন করছে এলজিইডি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা ৩নং সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডিমলায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত : ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০