০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রামুতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নজিবুল আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ আবু ছৈয়দের ছেলে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে রাজারকুল রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের সামনে রামু-মরিচ্যা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত নজিবুল আলম পেশায় দিনমজুর। সকালে বিহার কর্তৃপক্ষের সৃজিত অর্জুন গাছ কাটার সময় গাছের ঢাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে পড়ে যায়। এতে ওই ঢালে বসা নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে। আধঘন্টা পর বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে লোকজন তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। জানা গেছে, নিহত নজিবুল আলমের দেড় বছর ও ৩ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

রামুতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০