ঝালকাঠিতে দাফন করার ২১ বছর পরেও অক্ষত অবস্থায় একটি মৃত্যু দেহ পাওয়া গেছে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠী গ্রামের মো. মুজাফফর আলী হাওলাদার ২১ বছর প‚র্বে মারা যান। চরকাঠী গ্রামটি নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হলে মঙ্গলবার সকালে মৃত মুজাফফর আলী হাওলাদারের ছেলেরা তার কবর স্থানান্তরের উদ্যোগ নেয়। মুজাফফর আলী হাওলাদারের কবর স্থানান্তরের জন্য কবর খুড়লে তাতে দেখা যায় মৃত ব্যক্তির দাফনের কাপড় যেমন ছিলো সেরকম আছে। এমনকি মৃত্যু দেহ অক্ষত আছে শুধু চামড়াগুলো হারের সাথে মিশে গেছে। মো. মুজাফফর আলী হাওলাদারের ছেলে মো. আবুল বাশার বলেন,‘ আমার মা তিন মাস পূর্বে মারা যান। বাবার কবরটি নদীতে ভেঙ্গে যাওয়া উপক্রম হওয়ায় আমার মায়ের কবরের কাছে বাবা কবরটি স্থান্তর করতে চেয়েছি। কিছু দিন পূর্বে আমার এক ভাই স্বপ্নে দেখেন বাবার কবর অন্য স্থানে স্থানান্তর করার। তাই ০১ সেপ্টেম্বর সকালে কবর খুড়তে যাই। কবর খুড়ে দেখি দাফনের কাপড় যেমন ছিল তেমনি আছে, সাথে দেহ অক্ষত আছে। আমরা পুনরায় আমার বাবা লাশ মায়ের কবরের পাসে দাফন করেছি। গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্ততা মো. কারুলল ইসলাম বলেন, ‘ সকাল থেকে এ ঘটনাটি দেখতে শত শত জনতা ভীড় করে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















